বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়ন নেতা

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছেন।

মাদক সন্ত্রাসীদের হামলার শিকার শ্রমিক ইউনিয়ন নেতা
ছবি : সংগৃহীত

‎

‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শ্রীমঙ্গলে মাদক কারবারি সন্ত্রাসীদের হামলায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফুর রহমান গুরুতর আহত হয়েছেন। রবিবার (১২ই এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

‎‎প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে তাকে হামলা করলে তিনি প্রাণ রক্ষায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা তার চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে প্রেরণ করেন। বর্তমানে তিনি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎‎এ ঘটনার প্রতিবাদে সিএনজি শ্রমিক ইউনিয়ন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে শহরজুড়ে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎‎এমন পরিস্থিতিতে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এএসপি সার্কেল ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ থানা পুলিশের বিশাল একটি দল শাপলাবাগ এলাকায় অভিযান চালায়। বর্তমানে অভিযান পরিচালনা চলমান রয়েছে।