মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের সতর্ক করেছে।
কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা আছে তা ব্যবহার করে” এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
উল্লেখিত দেশগুলোর মধ্যে রয়েছে: বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
সূত্র: বিবিসি