শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি।

মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদে দেশ পরিচালনার সময় নারী শিক্ষাকে এগিয়ে নিতে মেট্রিক পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করেছিলেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ক্ষমতায় থাকাকালে তিনি ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেন। সেই ধারাবাহিকতা ও অসমাপ্ত উদ্যোগকে পূর্ণতা দিতে বর্তমান সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, মেয়েদের শিক্ষাব্যবস্থা এখন স্নাতক ও ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে।

বেলা আড়াইটার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে যশোর সফরে শার্শায় উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, হরিনারবিলে পাঁচশ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।