বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নেপালে স্কুল-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বাতিল হচ্ছে

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল-সমর্থিত ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপালে স্কুল-বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বাতিল হচ্ছে
ছবিঃ সংগৃহীত

দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল-সমর্থিত ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম নেপাল নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের ঘোষিত ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মূলত শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং একাডেমিক পরিবেশকে রাজনীতির প্রভাবমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা থেকে উত্তরণ এখন সময়ের দাবি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট ৬০ দিন সময়ের মধ্যে বিদ্যমান দলীয় ছাত্রসংগঠনগুলোর বিলুপ্তি নিশ্চিত করা হবে। তবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা হিসেবে পরবর্তী ৯০ দিনের মধ্যে ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অরাজনৈতিক কাঠামোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি ও মতামত তুলে ধরার সুযোগ পাবে, যা হবে সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক।

সরকার আশাবাদ ব্যক্ত করেছে যে, এই সংস্কারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ তৈরি হবে। দলীয় প্রভাব মুক্ত থাকলে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল বিকাশে তা দীর্ঘমেয়াদী এবং ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।