শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য দলটি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক অনুমতির আবেদন করেছে।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের জন্য দলটি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক অনুমতির আবেদন করেছে।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে আমরা আজ নির্বাচন কমিশনে আবেদন করেছি। এখনও নির্দিষ্ট সময় বা ‘স্লট’ বরাদ্দ দেওয়া হয়নি, তবে আশা করছি নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে জানাবে।”

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াত আমিরও রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের অনুমতির জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। দলটি পরিকল্পনা করেছে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ সম্প্রচার করবে।

এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতারা।