বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার

সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সর্বমোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল জব্দ করা হয়। যার মধ্যে ডিজেলের পরিমাণ ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রল ৬০ হাজার ২ লিটার।

অভিযানে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার
ছবিঃ সংগৃহীত

সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সর্বমোট ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার তেল জব্দ করা হয়। যার মধ্যে ডিজেলের পরিমাণ ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রল ৬০ হাজার ২ লিটার।

জ্বালানি মজুদদারদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে মোট ৩৫৫৯টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে অনিয়ম ধরা পড়ায় ১২৪৪টি মামলা দায়ের করা হয়েছে। আইন অমান্য করে জ্বালানি তেল মজুদ করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে ১৯ জনকে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ মজুদদারদের দৌরাত্ম্য বন্ধে এই অভিযান চালানো হয়েছে। বিপুল পরিমাণ তেল উদ্ধার এবং আইনগত পদক্ষেপের মাধ্যমে অবৈধ মজুদ রোধে সরকারের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।