শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। প্রশাসনিক এ পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মে থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অধ্যাপক আনোয়ার হোসেন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে উল্লেখ করা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি দায়িত্বভাতা ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, এটি একটি প্রশাসনিক দায়িত্ব এবং এর মাধ্যমে অনুষদের বিভাগগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, বিভাগগুলোর ফলাফল সময়মতো প্রকাশ, শিক্ষক-সংক্রান্ত বিষয়গুলোর ওপর নজরদারি এবং শিক্ষার্থীদের ফর্ম ফিলাপ প্রক্রিয়া সহজ করতে সেটিকে অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হবে।