বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত ৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশ পাঠানোর নামে আত্মসাৎ করা টাকা ফেরত চাওয়ায় এক পাওনাদার পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে ঘটা এই হামলায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার, আহত ৬
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশ পাঠানোর নামে আত্মসাৎ করা টাকা ফেরত চাওয়ায় এক পাওনাদার পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে ঘটা এই হামলায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি গত ৪ এপ্রিল ঘটলেও শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে দোয়ারাবাজার থানায় ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

মামলার বিবরণ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, পলিরচর গ্রামের ধন মিয়া একই গ্রামের ফজলুর রহমানকে সৌদি আরব পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। তবে নির্ধারিত তিন মাস পার হয়ে গেলেও বিদেশ না পাঠানোয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়। গত ৪ এপ্রিল বিকেলে ফজলুর রহমানের বড় ভাই শালিক মিয়া পাওনা টাকা ফেরত চাইতে গেলে ধন মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় শালিক মিয়া মারাত্মক জখম হন। তাকে বাঁচাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শালিক মিয়া ও হাসিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত সিলেটে স্থানান্তরের পরামর্শ দেন।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ধন মিয়া একজন পেশাদার প্রতারক। তিনি বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে গ্রামের আরও অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। তার এমন কর্মকাণ্ডে অনেক পরিবারই আজ নিঃস্ব।

মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিবদ্ধ করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।