বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026
সকল বিভাগ

পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মাধ্যমিক স্তরের ‘সাহিত্য কণিকা’ বই থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ

 

নতুন শিক্ষাবর্ষের শুরুতেই অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মাধ্যমিক স্তরের ‘সাহিত্য কণিকা’ বই থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

২০২৫ সাল পর্যন্ত ব্যবহৃত পাঠ্যবইয়ে গদ্যাংশের অন্তর্ভুক্ত ছিল শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, যা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে পাঠ্য হিসেবে রাখা হয়েছিল। তবে চলতি শিক্ষাবর্ষে প্রকাশিত নতুন সংস্করণে ওই অংশটি আর অন্তর্ভুক্ত নেই।

হালনাগাদ পাঠ্যবইয়ে গদ্য অংশে স্থান পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের *অতিথির স্মৃতি*, কাজী নজরুল ইসলামের *ভাব ও কাজ*, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের *পড়ে পাওয়া*, মানিক বন্দ্যোপাধ্যায়ের *তৈলচিত্রের ভূত*, মোতাহের হোসেন চৌধুরীর *লাইব্রেরি*, মমতাজউদদীন আহমদের *সুখী মানুষ*, মুস্তাফা মনোয়ারের *শিল্পকলার নানা দিক*, বিপ্রদাশ বড়ুয়ার *মংডুর পথে*, শামসুজ্জামান খানের *বাংলা নববর্ষ*, হুমায়ুন আজাদের *বাংলা ভাষার জন্মকথা* এবং *গণঅভ্যুত্থানের কথা*।

পাঠ্যবই পর্যালোচনায় দেখা গেছে, আগে যেখানে গদ্যাংশে মোট ১২টি লেখা ছিল, নতুন সংস্করণে তা কমে দাঁড়িয়েছে ১১টিতে। বাদ পড়া একমাত্র গদ্যটি হলো শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। তবে কবিতা অংশে কোনো পরিবর্তন আসেনি; আগের মতোই সেখানে ১৩টি কবিতা বহাল রাখা হয়েছে।

উল্লেখযোগ্য যে, আগের সংস্করণে অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ বইয়ের ৩১ থেকে ৩৬ নম্বর পৃষ্ঠা জুড়ে ৭ মার্চের ভাষণ এবং এর ঐতিহাসিক গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ব্যাপক সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে পাঠ্যবইয়ে থাকা অতিরঞ্জিত তথ্য বাদ দেওয়ার নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিতভাবে দেওয়া হয়। সেই নির্দেশনার ভিত্তিতেই এনসিটিবি পাঠ্যবই সংশোধনের উদ্যোগ নেয়।

এই সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবেই অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে।