রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন।
হাসপাতাল পরিদর্শনকালে তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর শয্যাপাশে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং রিজভীর চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ করে উচ্চ মাত্রার জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় রুহুল কবির রিজভীকে জরুরি ভিত্তিতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।