ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৫০-এর বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন রাশিয়া-নিযুক্ত স্থানীয় প্রশাসন,এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসনের গভর্নর ভাদিমির সালদো টেলিগ্রামে জানিয়েছেন, খোরলি এলাকায় কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত একটি ক্যাফে ও হোটেলে তিনটি ইউএভি (ড্রোন) আঘাত হানে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হামলায় ২৪ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন।