শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে দলটির নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন।

বিকেল সাড়ে ৫টার দিকে শহরের পৌর মেয়র প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিকান্দর আলী সড়ক মোড়ে গিয়ে কর্মসূচিটি শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাবেক সিলেট বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির পাশাপাশি বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।