শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার দিনের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে তিনি সোমবার (১২ জানুয়ারি) রংপুরে যাবেন। ওই দিন দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার দিনের উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে তিনি সোমবার (১২ জানুয়ারি) রংপুরে যাবেন। ওই দিন দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।

তারেক রহমানের সফরসংক্রান্ত সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে দোয়া মাহফিলে অংশ নেবেন।

গণিউল আজম আরও জানান, চার দিনের কর্মসূচির অংশ হিসেবে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে গিয়ে রাতযাপন করবেন।

১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন এবং সেখান থেকে ফিরে রংপুরে রাতযাপন করবেন। সফরের শেষদিন ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারেক রহমানের এ সফরকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।