বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের সুনির্দিষ্ট নির্দেশনার প্রেক্ষিতে আজ ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে দেশের বাইরে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের সুনির্দিষ্ট নির্দেশনার প্রেক্ষিতে আজ ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে দেশের বাইরে পাঠানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সকালে গণমাধ্যমকে মির্জা আব্বাসের বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ নেতাকে দেখতে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা হাসপাতালে মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।