বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান বর্তমান সংকট নিরসনে একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। তবে আলোচনার জন্য উদ্গ্রীব হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তেহরান এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন তিনি।

সমঝোতা করতে মরিয়া ইরান: ট্রাম্প
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান বর্তমান সংকট নিরসনে একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছে। তবে আলোচনার জন্য উদ্গ্রীব হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তেহরান এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন তিনি।

সোমবার সফররত বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

হরমুজ প্রণালির চলমান অস্থিরতা প্রসঙ্গে ট্রাম্প জানান, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল কার্যত থমকে গেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের মোট চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এবং ২০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।

ইরানের এই অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। বিশেষ করে অনেক দেশে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র দেশগুলোর কোনো বাণিজ্যিক জাহাজকে তারা এই প্রণালি অতিক্রম করতে দেবে না। বর্তমানে এই জলসীমার নিয়ন্ত্রণ ও পাহারা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তুঙ্গে রয়েছে।