বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

শ্রীনগরে ফিলিং স্টেশনে সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে পুলিশ ও র‍্যাবের উপস্থিতিতেই তেল বিক্রির সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

শ্রীনগরে ফিলিং স্টেশনে সংঘর্ষ, আহত ৩
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিলিং স্টেশনে অকটেন সরবরাহকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে পুলিশ ও র‍্যাবের উপস্থিতিতেই তেল বিক্রির সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ওই ফিলিং স্টেশনটিতে মোটরসাইকেলের পাশাপাশি বোতলেও অকটেন সরবরাহ করা হচ্ছিল। তবে সরবরাহ ধীর হওয়ায় এবং দীর্ঘ লাইনের কারণে অনেক মোটরসাইকেল চালক সময়মতো জ্বালানি নিতে পারছিলেন না, যা নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে বোতলে তেল দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখে কেবল মোটরসাইকেলে তেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তের পর স্থানীয় স্বেচ্ছাসেবীরা যখন লাইনে থাকা বোতলগুলো সরিয়ে রাখছিলেন, তখন জনৈক এক ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালান। মুহূর্তের মধ্যে এটি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় এবং উভয়পক্ষের বেশ কয়েকজন এতে জড়িয়ে পড়েন। ঘটনার সময় সেখানে মোতায়েন থাকা পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যার ফলে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেলের বর্তমান সংকটের মুখে শৃঙ্খলা বজায় রাখতে তারা তৎপর রয়েছেন।