বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

স্বাধীনতা দিবসের আলোচনাসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

স্বাধীনতা দিবসের আলোচনাসভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ৩টা ৫৭ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এসময় মিলনায়তন জুড়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে বিভিন্ন স্লোগান অনুরণিত হয়। এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াত এবং বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে।

গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ। দেশের বর্তমান প্রেক্ষাপট ও মহান স্বাধীনতার তাৎপর্য নিয়ে সভায় বক্তারা আলোকপাত করছেন।