সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, “প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে এখনো টাকার সঠিক হিসাব গণনা করা হচ্ছে। সে বলছে এটি তার ব্যবসার টাকা।”
আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে জানান, “টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ। এটি আমার ব্যবসার টাকা।”
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।