শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির তিন শতাধিক নেতাকর্মী। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়িতে তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির তিন শতাধিক নেতাকর্মী। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন সদস্যরা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

নবাগতদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, ‘কিছুটা দেরি হলেও তারা রাজনীতিতে সঠিক পথ বেছে নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তাদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার এবং বিপ্লব কুমার ত্রিপুরা বক্তব্য দেন।

বিএনপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, ‘অনেক পরিশ্রম করে আমরা খাগড়াছড়িতে এনসিপিকে সংগঠিত করেছি। কিন্তু দলটি গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করেছে। পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই—এই বিশ্বাস থেকেই আমরা দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।’

উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দেন। সর্বশেষ এই যোগদানের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যুক্ত হয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।