বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে আঙ্কারা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে।

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবিঃ সংগৃহীত

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে আঙ্কারা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) তুরস্কের সরকারি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। এ সময় পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুততম সময়ে সেটি শনাক্ত করে এবং আকাশেই ধ্বংস করে দেয়। ফলে তুরস্কের মূল ভূখণ্ডে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ন্যাটোর রাডার ব্যবস্থা ও ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত কার্যকরভাবে এই হুমকি মোকাবিলা করেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইরান থেকে এ ধরনের হামলার চেষ্টা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।