শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

পতাকার আদলে পোশাক পরে তুমুল বিতর্কে উর্বশী

বলিউডের মডেল-অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে জাতীয় পতাকার রঙ ও প্রতীক অনুসরণ করে তৈরি পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

পতাকার আদলে পোশাক পরে তুমুল বিতর্কে উর্বশী

বলিউডের মডেল-অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে জাতীয় পতাকার রঙ ও প্রতীক অনুসরণ করে তৈরি পোশাক পরায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

এবারের প্রতিযোগিতার ফাইনালে বিচারকের দায়িত্ব পালন করছেন উর্বশী। অনুষ্ঠানে তাকে ভারতের জাতীয় পতাকার আদলে নকশা করা একটি পোশাকে দেখা যায়। পোশাটিতে ছিল গেরুয়া, সাদা ও সবুজ—জাতীয় পতাকার তিনটি রঙ। মাঝখানে নীল রঙের অশোকচক্রের পাশাপাশি ছিল সোনালি ঝালরের ব্যবহার।

অব-শোল্ডার পোশাকটির সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরার কানের দুল। হাতে ছিল রুপালি চুড়ি এবং আঙুলে ছিল ভারী একটি আংটি। তার পোশাকের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের একাংশের অভিযোগ, জাতীয় পতাকার আদলে পোশাক তৈরি করে সেটি পরা দেশের জাতীয় প্রতীকের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তবে অন্য একটি অংশ উর্বশীর প্রশংসা করেছেন। তাদের মতে, পোশাকের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ভারতীয় পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী।

বিতর্কের মধ্যেই পোশাকটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উর্বশী রাউতেলা। তিনি বলেন, আমি বলেছিলাম— আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে। আমার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত বলেও জানান এ অভিনেত্রী।

এবারের আয়োজন উর্বশীর জন্য আলাদা গুরুত্বও বহন করছে। এর আগে ২০১৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন তিনি। সেবার তার মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সুস্মিতা সেন।

এবারের প্রতিযোগিতায় সুস্মিতা সেনও নির্বাচন কমিটির সদস্য ছিলেন। মঞ্চে নিজের পুরোনো সেই অর্জনের স্মৃতিও বিশেষভাবে স্মরণ করেন সাবেক এই বিজয়ী।

তবে আয়োজনের সেই আবেগঘন স্মৃতিকে ছাপিয়ে এবার আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে উর্বশীর জাতীয় পতাকা-অনুপ্রাণিত পোশাক এবং সেটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক।