সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

উত্তরবঙ্গকে ‘কৃষিভিত্তিক রাজধানী’ বানানোর ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরাঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ তুলে অঞ্চলটিকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গ প্রকৃতপক্ষে গরিব নয়; বরং এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে এবং সৎ ভাইয়ের মতো অবহেলা করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের মা-বাবা থাকলে এসব নদীর মৃত্যু হতো না৷’

উন্নয়ন বণ্টনের বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বলা হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফের উন্নয়নের জোয়ার আর তেঁতুলিয়ায় আসতে পারে না। আমরা বলব তেঁতুলিয়া থেকে টেকনাফ।’

জনসভায় তিনি আরও প্রতিশ্রুতি দেন, দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং অতীতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তার ভাষায়, ‘বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে৷’