বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের বাস উল্টে পড়ল খাদে

ভোলা-চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে ।

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের বাস উল্টে পড়ল খাদে
ছবিঃ সংগৃহীত

ভোলা-চরফ্যাশশন মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজারের পাশে সোহাগ পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের বড় ধরনের কোনো জীবনহানি বা গুরুতর আঘাতের সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিল বাসটি। কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি একটি মোড় অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের গ্লাস ভেঙে আটকে পড়া যাত্রীদের একে একে বের করে আনেন। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসার পর তারা বিকল্প যানবাহনে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। তবে বাসের চালক ভেতরে আটকা পড়লে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসের যাত্রীরা নিরাপদ থাকলেও চালক মারাত্মক জখম হয়েছেন। দুর্ঘটনার পর তিনি সংজ্ঞাহীন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তাকে উন্নত চিকিৎসার প্রয়োজনে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।