আর্কাইভ
ads
logo

তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া, রামিসা- ধর্ষণের এই মহোৎসবের শেষ কোথায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ মে ২০২৬, ০৯:৫৮ পি.এম
তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া, রামিসা- ধর্ষণের এই মহোৎসবের শেষ কোথায়?

ছবি : সংগৃহীত

ads

‎“তনু, নুসরাত, আছিয়া, মুনিয়া, রামিসা— ধর্ষণের এই মহোৎসবের শেষ কোথায়?” এই প্রশ্ন তুলে নারী ও শিশুদের ওপর ধর্ষণ, নির্যাতনসহ সব ধরনের সহিংসতা বন্ধ এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে গ্রীন ভয়েস ও বহ্নিশিখা।

‎‎বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আয়োজিত সমাবেশে বক্তারা সম্প্রতি ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার শিশু রামিসাসহ দেশজুড়ে সংঘটিত সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎‎সমাবেশে বক্তব্য দেন গ্রীন ভয়েস ও বহ্নিশিখার নেতাকর্মীরা। বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়লেও বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

‎এসময় গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদ বলেন, “বর্তমান সরকার বা বিগত কোনো সরকারের আমলেই বাংলাদেশ থেকে ধর্ষণের অভিশাপ দূর হয়নি। আছিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত কাউকেই আমরা রক্ষা করতে পারিনি। আমরা ফেসবুকে লেখালেখি করি, প্রতিবাদ সমাবেশ করি, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না।”

‎‎তিনি আরও বলেন, “দেশে এই ধর্ষণ, নির্যাতন ও হত্যার মূল কারণ বিচারহীনতার সংস্কৃতি। আমাদের দেশে অপরাধীদের আতঙ্কে থাকার কথা থাকলেও প্রভাব-প্রতিপত্তির কারণে উল্টো ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কে দিন কাটায়। বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রতা অবশ্যই দূর করতে হবে।”

‎সংগঠনের অন্যতম সংগঠক তাজবিহুল হাবিব বলেন, “দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার আজ স্কুলে থাকার কথা ছিল, কিন্তু কিছু মানুষরূপী অমানুষ তার জীবন ছিন্নভিন্ন করেছে। ধর্ষণের ঘটনা কিছুদিন আলোচনায় থাকলেও পরে ধামাচাপা পড়ে যায়। আমরা বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুততম সময়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ