শুক্রবার, 30 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের রাজধানীর ধানমন্ডির কলাবাগান এলাকার বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগমুহূর্তে এ বিস্ফোরণ ঘটে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় থাকা আরও তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।