সোমবার, 23 নভেম্বর 2026
সকল বিভাগ

সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের নৈরাজ্য, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান নাহিদের

এক সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরে আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদের অভিযোগ, সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের রায় অমান্য করে বিএনপি জাতীয় ঐক্য নষ্ট করেছে।

সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগের নৈরাজ্য, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান নাহিদের
ছবি: সংগৃহীত

এক সপ্তাহের লন্ডন সফর শেষে দেশে ফিরে আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদের অভিযোগ, সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের রায় অমান্য করে বিএনপি জাতীয় ঐক্য নষ্ট করেছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। জাতীয় ঐক্যের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ৫ আগস্ট আমরাই সর্বপ্রথম জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম।

যুক্তরাজ্য সফরে নিজের ওপর হামলার অভিযোগও করেন নাহিদ। তিনি বলেন, সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন বৈঠকের মাধ্যমে এ হামলার সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে প্রবাসী বাংলাদেশিরা ঢাল হয়ে তাঁদের রক্ষা করেছেন। বিষয়টি সরকার ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের উদাসীনতার সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ ছাড়ার আগেই সংসদে এ বিষয়ে কথা বলেছেন। গত সাত মাস ধরে প্রায় প্রতি মাসেই তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সরকারকে জানিয়েছেন। তাঁর ভাষ্য, সরকারের ছয় মাস পর প্রকাশিত তাঁদের প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছিল।

নাহিদ বলেন, সরকারের উদাসীনতার কারণেই দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের রায় অমান্য করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য নষ্ট করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের চলমান নৈরাজ্য মোকাবিলায় সরকারের ব্যর্থতাকেও দায়ী করেন তিনি।