শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

আদমদীঘিতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, দুই বন্ধু গ্রেপ্তার

নবগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন ঘরে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া এলাকায় সংঘটিত এই পাশবিক ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদমদীঘিতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, দুই বন্ধু গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

নবগুড়ার আদমদীঘিতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্জন ঘরে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া মন্ডলপাড়া এলাকায় সংঘটিত এই পাশবিক ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো—বড়আখিড়া মন্ডলপাড়া গ্রামের শিপন কুমার সরকার ও একই এলাকার সজল দাস সঞ্জয়। পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সঞ্জয় কৌশলে শিশুটিকে একটি ঘরে ডেকে নিয়ে যায়, যেখানে শিপন আগে থেকেই ওত পেতে ছিল। সেখানে তারা শিশুটির মুখ বেঁধে পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করে।

অভিযোগ রয়েছে, ধর্ষণের সময় অভিযুক্তরা মোবাইলে আপত্তিকর ছবি ধারণ করে। পরে ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ধারণকৃত ছবি ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এই আতঙ্কে ভুক্তভোগী শিশুটি দীর্ঘ সময় নীরব থাকলেও গত রবিবার সন্ধ্যায় পরিবারের কাছে সব প্রকাশ করে দেয়। রাতেই তার মা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ।

তদন্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মামলার পরপরই বিশেষ অভিযানে অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। সোমবার তাদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে এবং জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে।