বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে ১৫ বছরের বৈভব

আইপিএলে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনের পুরস্কার পেলেন বৈভব সূর্যবংশী। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে আলো ছড়িয়ে ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ ব্যাটার। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাকে।

রাজস্থান রয়্যালসের হয়ে এবারের আইপিএলে ১৬ ইনিংসে ৭৭৬ রান করেন বৈভব। ২৩৬.৫৮ স্ট্রাইক রেটে ব্যাট করা এই তরুণের গড় ছিল ৪৮.৫০। শুধু আইপিএলেই নয়, গত দুই বছর ধরে ভারতের বয়সভিত্তিক দল ও বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে রান করে আলোচনায় ছিলেন তিনি। অবশেষে সেই ধারাবাহিক পারফরম্যান্স তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।

ভারতের ঘোষিত টি-টোয়েন্টি দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সূর্যকুমার যাদবকে ঘিরে। অভিজ্ঞ এই ব্যাটার শুধু অধিনায়কত্বই হারাননি, জায়গা হয়নি মূল দলেও। তার পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে।

দলে সুযোগ পেয়েছেন আইপিএলের কয়েকজন আলোচিত পারফর্মারও। নীতিশ রেড্ডি, প্রিন্স যাদব এবং হর্ষিত রানা নিজেদের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব ও বৈভব সূর্যবংশী।