বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

আমার কোনো ক্ষতি হলে দায় আমির হামজার : রাশেদ খান

ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা এমন বক্তব্য দিয়েছেন, যা তাকে ‘হত্যাযোগ্য’ হিসেবে উপস্থাপন করতে পারে।

এক ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, এর আগেও একটি ওয়াজ মাহফিলে আমির হামজা তাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, সেখানে আমির হামজা বলেছিলেন, ‘তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবেনা, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’

রাশেদ খাঁনের দাবি, টকশোতে আমির হামজার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় তিনি এ ধরনের বক্তব্যের লক্ষ্যবস্তু হয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার উপর ক্ষিপ্ত হয়েছে।’

ধর্মীয় মঞ্চে দেওয়া বক্তব্যকে রাজনৈতিক বক্তব্যের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁন লেখেন, ‘রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোন বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

সম্ভাব্য হামলার আশঙ্কার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তার এই বক্তব্যের পরে আমির হামজার উগ্রবাদী সমর্থক গোষ্ঠী আমার উপর মব করতে পারে বলে আশঙ্কা করছি। যদি আমার কোন ক্ষতি হয়, এর দায় আমির হামজাকে নিতে হবে।’