ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস মন্তব্য করেছেন, “রাজনীতিতে আঙুল ফুলে কলাগাছ হওয়া বালকরা বিএনপি প্রার্থীদের সমালোচনা করেই জনপ্রিয় হতে চায়।”
শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় এক আয়োজনে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, “এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে সঠিক জায়গায় ভোট দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, “নির্বাচন কমিশন ও সরকারের প্রতি ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। তারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে চায়, এজন্য ভোটের ফলাফল ঘোষণাও বিলম্বিত করতে চাচ্ছে।”
মির্জা আব্বাস বলেন, “নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক।