এক প্রান্ত আগলে রেখে জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন তৌহিদ হৃদয়, কিন্তু শেষ পর্যন্ত দলকে সাফল্যের বন্দরে পৌঁছাতে পারলেন না তিনি। ইনিংসের ৪৯তম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে হেনরি নিকোলসের হাতে ধরা পড়েন তিনি। হৃদয়ের বিদায়েই বাংলাদেশের ইনিংসের যবনিকা ঘটে এবং স্বাগতিকরা অলআউট হয়ে যায়।
তিন ম্যাচ সিরিজের উদ্বোধনী ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ড ২৬ রানের ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।