বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বৃষ্টিতে খেলা বন্ধ, শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তার ওপর বৃষ্টির বাধায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে খেলা, ফলে অনিশ্চয়তায় পড়েছে ম্যাচের গতি।

বৃষ্টিতে খেলা বন্ধ, শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তার ওপর বৃষ্টির বাধায় মাঝপথেই বন্ধ হয়ে গেছে খেলা, ফলে অনিশ্চয়তায় পড়েছে ম্যাচের গতি।

খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ২ রানে এবং অধিনায়ক লিটন দাস ২৫ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি শুরু হলে খেলোয়াড়রা মাঠ ছেড়ে যান এবং উইকেট ঢেকে দেওয়া হয় কাভার দিয়ে।

এর আগে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। নাথান স্মিথ ও অভিষিক্ত জেইডেন লেনক্সের বোলিংয়ে ৩৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দল।

২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১১ বলে ১৬ রান করে আউট হন। জেইডেন লেনক্সের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে টপ এজ হয়ে কাভার পয়েন্টে ফিল্ডার রবিনসনের হাতে ধরা পড়েন তিনি।

এরপর বড় জুটি গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তিনি। পরের বলেই পারভেজ হোসেন ইমন গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। শর্ট থার্ড ম্যান অঞ্চলে তার ক্যাচ নেন ইশ সোধি।

৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ক্রিজে লিটন দাস ও তাওহিদ হৃদয় জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়।