শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত অন্তত ২০

ঢাকা–সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ঢাকা সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা,আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

ঢাকা–সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিগন্ত পরিবহনের মাধবপুরগামী একটি বাস বিশ্বরোডের দিকে যাওয়ার সময় অতিরিক্ত গতিতে সামনে থাকা একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে ওভারটেক করার চেষ্টাই দুর্ঘটনার মূল কারণ। সংঘর্ষে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।