বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জামালপুরে কামরাঙা গাছে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব সরকার আইরমারী গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ বাড়িতে ঘুমাতে যান মোতালেব সরকার। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বকশীগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’