বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ওই যুবককে হাটচন্দ্রার চর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের ধারণা হয়েছিল, তিনি মানসিক ভারসাম্যহীন। বুধবার বিকেলে চর এলাকার একটি ফসলের মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

জামালপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরে একটি ফসলের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) বিকাল ৫টার দিকে  জামালপুর পৌরসভার হাটচন্দ্রার এলাকার চরের একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ওই যুবককে হাটচন্দ্রার চর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের ধারণা হয়েছিল, তিনি মানসিক ভারসাম্যহীন। বুধবার বিকেলে চর এলাকার একটি ফসলের মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূর মোহাম্মদ বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহযোগিতা নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।