বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তারের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) বেলা ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শনিবার দুপুরে তাকে কারামুক্ত করা হয়। এ সময় কারাগারের সামনে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

কারাগারের জেল সুপার মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার জামিনের কাগজ পাওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলায় তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে ২৫ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক।