বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারের উখিয়ায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারের উখিয়ায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা এক মামলায় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো ওই ব্যক্তির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী। প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময়ের সুযোগ নিয়ে মিরাজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে প্রতারণার মাধ্যমে তাকে বিয়ে করেন এবং তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও মোবাইলে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী বলেন, ‘১৮ দিন যাবত সে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিল। আমার সাথে প্রতারণা করে সে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি ন্যায় বিচার চাই।’

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।