বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তিনি আরও জানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম জনসমাবেশ হবে। এ উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ব্যানার-ফেস্টুনসহ আয়োজন শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দেশের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি এবং জাতীয় রাজনীতির বিভিন্ন দিক নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ দলের অন্যান্য নেতারা।