শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

নওগাঁয় খড়িবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মা–মেয়ের

নওগাঁয় খড়িবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মা–মেয়ের

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মা ও তার মেয়ে নিহত হয়েছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, উষ্টিপুর গ্রামের কাউসার রহমান তার স্ত্রী খাদিজা (২৮) ও মেয়ে ফাতেমা জান্নাত (৯)-কে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে ফেরছিলেন। পথে সাপাহার থেকে নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন এবং শিশুর পিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। 

 

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাঙচুর করেন এবং ট্রাক চালককে আটক করে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার-তদন্ত কার্যক্রম পরিচালনা করে। আহত পিতাকে পরে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

 

এ ঘটনায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়দের মতে, সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচলের অভাব এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে বড় ভূমিকা রা

খছে