বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনাই করেছিল বাংলাদেশ। দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুতই স্কোরবোর্ডে যোগ হয় ৪৪ রান। তবে ইনিংসের গতি থেমে যায় সাইফ হাসানের বিদায়ে।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড।

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে এই রান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য হিসেবেই ধরা হচ্ছিল। কিউইদের শক্তিশালী শুরুর পর রান তাড়ায় নামা বাংলাদেশও শুরুতে ইতিবাচক ব্যাটিং করে।

ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলেই আঘাত হানেন নাথান স্মিথ। তার বলে ডিপ মিডউইকেটে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সাইফ হাসান। ১৬ বলে ১৭ রান করেন এই ওপেনার।

অন্য প্রান্তে তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে রান তাড়ার ভিত গড়ার চেষ্টা করছেন অধিনায়ক লিটন দাস।