বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

“পরবর্তী বিপ্লব হবে মিডিয়া আর প্রশাসনের বিরুদ্ধে”

এজেন্সির লিখে দেওয়া সংবাদ প্রচার করে সময় টিভি, একাত্তর টিভি এবং ডিবিসি নিউজ- এমন অভিযোগ করে মিডিয়াকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর অঙ্গীকার করেছেন জামায়াতসহ ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

“পরবর্তী বিপ্লব হবে মিডিয়া আর প্রশাসনের বিরুদ্ধে”
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

এজেন্সির লিখে দেওয়া সংবাদ প্রচার করে সময় টিভি, একাত্তর টিভি এবং ডিবিসি নিউজ- এমন অভিযোগ করে মিডিয়াকে জনগণের কাঠগড়ায় দাঁড় করানোর অঙ্গীকার করেছেন জামায়াতসহ ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।  

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা-৯ আসনে এক নির্বাচনী সমাবেশে হাসনাত আব্দুল্লাহ এসব মন্তব্য করেন। 

তিনি বলেন, “এই তিনটি টেলিভিশনের শুধু মালিকানার হাতবদল হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি”।  এই মিডিয়া শুধু প্রশ্ন করে, দুনিয়ার যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাদের করে, আমাদের ইনকাম কি? আমাদের চলাফেরার টাকা কোন যায়গা থেকে আসে? আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি? রাজনৈতিক কর্মসূচী কীভাবে হয়? দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য।

অন্যদিকে সকল প্রশংসা, সকল মুগ্ধতা একটি রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে মিডিয়া আর প্রশাসনের বিরুদ্ধে।  তিনি আরও বলেন- বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে মিডিয়ার সহায়তা প্রয়োজন আছে। আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, জবাবদিহিতা হোক জনগণমুখী। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি না হোক। 

মিডিয়ার প্রতি আহ্বান করে  কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী বলেন, আপনারা জনগণমুখী হোন- জনগণ আপনাদের নিরাপত্তা দেবে। 

বক্তব্যের শেষে তিনি বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন-  উনি যখন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে করেন, তখন আমাদেরকে তাড়িত করে। আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নেতাকর্মীদেরকে হত্যাযজ্ঞ করে তুলছেন।তখন আপনাকে মনে করিয়ে দিতে চাই গত সতেরো বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন।

বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘লাগামহীন কর্মীদের সামলাতে না পারলে তারেক রহমানের অধঃপতন অতি নিকটে।’  

ভোটারদের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করবো। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাপ করবো না। নিজে দুর্নীতি করবো না। আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না।’

উল্লেখ্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।