শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

প্রেমিককে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

ভোলার মনপুরা উপজেলায় বিয়ের উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে এসে এক তরুণী (১৮) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার একটি নির্জন বেড়িবাঁধে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

প্রেমিককে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ
ছবিঃ সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় বিয়ের উদ্দেশ্যে প্রেমিকের সঙ্গে এসে এক তরুণী (১৮) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার একটি নির্জন বেড়িবাঁধে প্রেমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি সুনামগঞ্জ জেলায় এবং তাঁর প্রেমিকের বাড়ি মনপুরা উপজেলায়। তাঁরা দুজনেই চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিকভাবে বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য গত বৃহস্পতিবার সকালে ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে লঞ্চযোগে মনপুরায় আসেন। সেখানে প্রেমিক তাঁকে নিজের দাদির বাড়িতে রাখেন। তবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাঁদের জিম্মি করে এবং বিয়েবহির্ভূত সম্পর্কের অজুহাতে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাঁদের পুলিশে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী ও তাঁর প্রেমিকের অভিযোগ অনুযায়ী, স্থানীয় গিয়াসউদ্দিন, আলমগীর মাঝি, ইদ্রিস মাঝি, আল-আমিন ও মাকসুদ নামের ব্যক্তিরা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। একপর্যায়ে ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেয় চক্রটি। রাতের লঞ্চে হাতিয়া হয়ে চট্টগ্রামে পাঠানোর কথা বলে তাঁদের বাড়ি থেকে বের করে আনা হলেও ইদ্রিস, আল-আমিন ও মাকসুদ তাঁদের লঞ্চঘাটে না নিয়ে তালতলী এলাকার নির্জন বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে নৌবাহিনী আসছে—এমন ভয় দেখিয়ে তাঁদের বাঁধের নিচে নামিয়ে আনা হয়। এরপর তরুণীর প্রেমিককে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং অভিযুক্তরা তরুণীর মুখ চেপে ধরে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, হামলাকারীদের নাম তাঁর মুখস্থ না থাকলেও সামনে দেখলে তিনি তাঁদের চিনতে পারবেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তরুণীকে উদ্ধার করেছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে আশ্বাস দেন তিনি।