বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সিলেটে তরুণদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

দেশ গঠনের ভাবনা ও রাজনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনায় বসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সিলেটের তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে তাদের ভাবনা ও প্রত্যাশা জানার উদ্যোগ নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স কক্ষে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের প্রশ্ন ও মতামত শুনবেন তিনি। একই সঙ্গে রাজনীতি, নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় যুবসমাজের করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় পর্ব শেষ হওয়ার পর তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত দলের প্রথম নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, এই আয়োজনে তরুণদের চিন্তা-ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশ গড়ার বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

আয়োজনে অংশ নেওয়া তরুণরা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।