বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সকালে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মদীনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম মেলা প্রাঙ্গণে পৌঁছালে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে একটি বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্যাভেলিয়ন ঘুরে দেখার সময় এনসিপি আহ্বায়ক বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং প্রবাসে বিদেশের মাটিতে দেশের সংস্কৃতি তুলে ধরার এই উদ্যোগের প্রশংসা করেন।