বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হবেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন তিনি। প্রধানমন্ত্রীর এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।