আর্কাইভ
ads
logo

কী চায় নাসীরুদ্দীন পাটওয়ারী?

সম্পাদকীয়

প্রকাশকাল: ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৮ পি.এম
কী চায় নাসীরুদ্দীন পাটওয়ারী?

ছবি: প্রথম আলো

ads

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-১০ আসনের আলোচিত পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নিত্যনতুন একেকটি ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের সাংসদ মির্জা আব্বাসকে নিয়ে কখনো বিতর্কিত মন্তব্য, কখনো ক্ষমতাসীন দলের উদ্দেশে তীব্র হুমকি, আবার কখনো ঠাট্রা করে নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্পর্কে হেনস্তাকারী বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় একবার ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন, আরেকবার ক্ষমা করেছে জানিয়ে পোস্ট দেন।

এসব কর্মাকাণ্ড তাকে দেশব্যাপী পরিচিত করে তুলেছে। সেলিব্রেটিতে পরিণত হওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী গত সংসদ নির্বাচনে বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও, নাড়িয়ে দিয়েছিল মির্জা সাহেবের গদি।

রাজনীতিতে দৃশ্যমানতা বা বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রে থাকা অনেক সময় শক্তি হিসেবে কাজ করে, আবার কখনো সেটাই হয়ে ওঠে দুর্বলতার উৎস। নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রে এই দুইয়ের মিশ্রণটাই চোখে পড়ছে।

একদিকে তিনি নিজেকে নতুন প্রজন্মের কণ্ঠ হিসেবে তুলে ধরতে চান, অন্যদিকে তার বক্তব্য ও আচরণ বারবার তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে—এটি কি পরিকল্পিত কৌশল, নাকি তাৎক্ষণিক আবেগের বহিঃপ্রকাশ?

রাজনীতির ময়দানে প্রতিষ্ঠা পেতে হলে ধারাবাহিকতা, পরিমিতি এবং সুস্পষ্ট অবস্থান—এই তিনটি বিষয় অপরিহার্য। কিন্তু পাটওয়ারীর বক্তব্যে প্রায়ই দেখা যায় অবস্থানের দোলাচল। একদিন তীব্র আক্রমণ, পরদিন নরম সুর—এই পরিবর্তন তাকে যেমন আলোচনায় রাখে, তেমনি তার বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে।

সাম্প্রতিক সময়ে তার সংযত হওয়ার ইঙ্গিত অবশ্য ভিন্ন একটি দিক তুলে ধরছে। ব্যক্তিগত আক্রমণ থেকে সরে এসে গঠনমূলক রাজনীতির দিকে ঝোঁকার কথা তিনি নিজেই বলেছেন। এটি যদি কৌশলগত পরিবর্তন হয়, তবে তা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ইতিবাচক হতে পারে।

তবে বাস্তবতা হলো—বাংলাদেশের রাজনীতিতে শুধু আলোচনায় থাকা যথেষ্ট নয়, প্রয়োজন জনসম্পৃক্ততা ও আস্থা অর্জন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা মাঠের রাজনীতিতে কতটা রূপ নেয়, সেটিই শেষ পর্যন্ত নির্ধারণ করে একজন নেতার অবস্থান।

নাসীরুদ্দীন পাটওয়ারী কি সেই রূপান্তরের পথে হাঁটছেন, নাকি এখনও আলোচনায় থাকার রাজনীতিতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন—এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করবে তার আগামী পথচলা।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ