সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। একই রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীনে ফিরিয়ে দেওয়ার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
রায়ে সরকারকে নির্দেশ দেওয়া হয়, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় রায়ের তারিখ থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়ে দেওয়া এই নির্দেশনাই রায়ের মূল অংশ হিসেবে উঠে এসেছে।







