আর্কাইভ
ads
logo

পাবিপ্রবি টাংগাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৪ মে ২০২৬, ১১:২০ পি.এম
পাবিপ্রবি টাংগাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান

ছবি : সংগৃহীত

ads

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি )  টাংগাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত  টাংগাইল জেলা ছাত্র কল্যাণ সমিতি। টাংগাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে  নবীন বরণ ও প্রবীণ বিদায়ের অনুষ্ঠান আয়োজন করেন।

‎সোমবার (০৪ মে) বিকাল ৫ টায় মারুফ আকন্দের সভাপতিত্বে  গ্যালারি-২তে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

‎‎সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি হাসিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক :শাহরিয়ার হোসেন সেজান,বিদায়ী ও নবীন শিক্ষার্থীরা।

‎‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

‎‎এসময় উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মেরাজ আল মামুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সাকিব আল হাসান,   যুগ্ম-সাধারন সম্পাদক সাদমান হাফিজ শাওন, সাংগঠনিক সম্পাদক সীমান্ত রেজা,দপ্তর সম্পাদক নাসিমুল ইসলাম,প্রচার সম্পাদক মো:রাকিব আল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলভীসহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীরা।

‎সভাপতি মারুফ আকন্দ বলেন,  নবীন শিক্ষার্থীর নতুন শিক্ষাজীবনে আর বিদায়ী ভাই আপুদের আগামী দিনগুলোর জন্য রইলো শুভকামনা। আমাদের সবার হাত ধরে একদিন আমাদের ছাত্র কল্যাণ সমিতি অনেক দূর এগিয়ে যাবে এই কামনা করি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ