আর্কাইভ
ads
logo

পাবিপ্রবিতে গবেষণায় বিশেষ অবদান জন্য ছয় শিক্ষককে রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ১১:০১ পি.এম
পাবিপ্রবিতে গবেষণায় বিশেষ অবদান জন্য ছয় শিক্ষককে রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান

ads

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ চালু করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ থেকে ছয়জন শিক্ষক এ সম্মাননায় ভূষিত হয়েছেন।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। তিনি নির্বাচিত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. এ. এইচ. এম. ইফতেখারুল ফেরদৌস, বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগের ড. মো. আতিকুর রহমান এবং ড. মো. লোকমান আলী (যৌথভাবে), ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবসায় প্রশাসন বিভাগের ড. মাসুদ রানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের বিকাশ চন্দ্র ঘোষ এবং জীবন ও ভূ-বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ড. মো. রাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে ড. নজরুল ইসলাম বলেন, “এ ধরনের অ্যাওয়ার্ড শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে আরও গতিশীল করবে। আপনাদের দায়িত্ব এখন আরও বেড়ে গেছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “আমরা যদি গবেষণায় ভালো কাজ করতে পারি, তাহলে এ খাতে আরও বাজেট আনতে পারবো। চলতি বছরে যতগুলো গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, আগামীতে তা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করি।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহসান বলেন, “বিগত বছরগুলোতে গবেষণার জন্য মাত্র দুটি পেপারের তথ্য ইউজিসিতে গিয়েছে। বর্তমানে আমরা ৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক।”

পাবিপ্রবির রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক ড. মো. লোকমান আলী জানান, সম্পূর্ণ নিরপেক্ষ প্রক্রিয়ায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষকদের গবেষণার মান ও বিভিন্ন প্রকল্পে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ