আর্কাইভ
ads
logo

ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০৭:৫৭ পি.এম
ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে

ads

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পরিচিত মুখ সাদিক কায়েম-এর আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ-এ আকদের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান

এছাড়া অনুষ্ঠানে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

আকদ শেষে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। পেশায় চিকিৎসক আনিকার বাড়ি চৌদ্দগ্রাম। তার বাবা আয়ুব আলী ফরায়েজি, যিনি রিলায়েন্স গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ